অবহেলিতা_বউ

 

অবহেলিতা_বউ

মিতু বাবার অনেক শখের মেয়ে। ইন্টার পাশ করতেই বিয়ে দিয়ে দিল মধ্যবিত্ত ঘরের সোহেলের সাথে।

সোহেল ভালো ছেলে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিয়ের আগে কথা ছিল, "মেয়েকে রাজরানী করে রাখবে"।
বিয়ের ৬ মাস পর...
শ্বশুরবাড়ি, রাজশাহী শহরের একটা ছোট ২ রুমের বাসা। সাথে শাশুড়ি, ননদ আর দেবর।
সকাল ৬ টা।
শাশুড়ি: "নতুন বউ, এত বেলা পর্যন্ত ঘুমাও? আমার মেয়েটা দেখো, ৫ টায় উঠে যায়।"
মিতু চুপচাপ উঠে রান্নাঘরে যায়। চা বানায়, নাস্তা করে সবাই। সোহেল অফিসের নামে বের হয় ঠিকই, কিন্তু কোথাও চাকরি হয় না।
রাতে খাবার টেবিলে ননদ বলল, "ভাইয়া, ভাবীর বাবা তো অনেক বড়লোক। আমাদের জন্য একটা ফ্রিজ কিনে দিতে বলো না?"
সোহেল লজ্জায় মাথা নিচু করে ফেলে। মিতু সব বোঝে। বাবাকে বলতে তারও লজ্জা করে।
রাত ১২ টা। সোহেল বাড়ি ফিরল খালি হাতে। আজও ইন্টারভিউতে হয়নি।
মিতু পানি এগিয়ে দিল। সোহেল বলল, "সরি মিতু... তোমাকে কষ্ট দিচ্ছি।"
মিতু শুধু হাসল। বলল, "আপনি পাশে থাকলেই হবে।"
কিন্তু পাশের ঘর থেকে শাশুড়ির কথা ভেসে এলো, "বেকার জামাইয়ের বউ হওয়া যে কত জ্বা"লা..."
মিতু বালিশে মুখ গুঁজে কাঁদল। বাবার বাড়ির আদর, আর এই অবহেলা... আকাশ-পাতাল তফাত।
*********
সকালে ঘুম থেকে উঠেই মিতু শুনল শাশুড়ির গজগজানি। "ছেলেটার একটা চাকরি নেই। বউটার বাবারও তো দম নেই। একটা ফ্রিজও দিতে পারল না।"
মিতু চুপ করে উঠানে ঝাড়ু দিচ্ছিল। ননদ রিমা পাশ দিয়ে যেতে খোঁচা দিয়ে বলল, "ভাবী, বাপের বাড়ি থেকে টাকা আনো। ভাইয়ার একটা কোচিং এ ভর্তি হওয়া দরকার।"
মিতুর বুকটা মোচড় দিয়ে উঠল। বাবা রিটায়ার্ড স্কুল মাস্টার। পেনশনের টাকায় সংসার চালায়।
দুপুরবেলা সোহেল ফিরল। মুখটা শুকনো। আজও একটা প্রাইভেট কোম্পানিতে CV জমা দিয়ে এসেছে। বেতন ৮ হাজার।
রাতে খাবার সময় ঝামেলা বাঁধল।
শাশুড়ি: "ডাল এত পাতলা কেন? নতুন বউরা কি রান্না শেখে না?"
মিতু: "মা, বাজারেই তো মসুর ডাল ছিল না। মুগ ডাল দিয়ে ডাল করছি..."
শাশুড়ি: "অজুহাত! তোমার মা তো শেখায়নি কিছু।"
সোহেল চুপ করে ভাত মাখাচ্ছিল। মিতু আর সহ্য করতে না পেরে উঠে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফুঁপিয়ে কাঁদতে লাগল।
একটু পর সোহেল দরজা খুলে ভিতরে ঢুকল। মিতুর পাশে বসে হাত ধরল।
সোহেল: "মা এমনই। তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, একদিন তোমাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাব।"
মিতু: "আমার মাথা উঁচু লাগবে না। শুধু একটু সম্মান চাই।"
সোহেলের চোখেও পানি। দু’জনেই বুঝল, এই সংসারে ভালোবাসা আছে, কিন্তু শান্তি নেই।
রাত গভীর। মিতু ভাবে, বাবার বাড়িতে সে ছিল আদরের পুতুল। আর এখানে... সে শুধু "বেকার জামাইয়ের বউ"।

Post a Comment

0 Comments